South east bank ad

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন   |   এমপি

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আকস্মিকভাবে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান এমপি।

বুধবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি বন্দর পরিদর্শনে গিয়ে ওজন স্কেল, শেড-ইয়ার্ড, স্ক্যানার, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান তাঁর সঙ্গে ছিলেন।

প্রথমে প্রতিমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, কাস্টমস, ইমিগ্রেশন ও জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন। পরে প্রশাসনিক ভবনে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, কার্যক্রম গতিশীল করা, যাত্রীদের ভোগান্তি কমানো, নিরাপত্তা জোরদার এবং বাণিজ্যিক কার্যক্রমে গতি আনার বিষয়ে আলোচনা হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে বেনাপোল স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইতোমধ্যে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ শুরু করা হবে।

পরে তিনি বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন এলাকা ও বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বন্দরের কার্যক্রম ও অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

এ সময় বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মো. রুহুল আমিন, ইমিগ্রেশন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad