সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল।
তিনি বলেন, সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে তোলা হয়। এ সময় আদালতজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
তিনি আরো বলেন, নাঈমুজ্জামান ভূইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে।