সাবেক সংসদ সদস্য চৌধুরী খালেদ ইবনে ইউসুফ আর নেই
সাবেক সংসদ সদস্য (এমপি) চৌধুরী খালেদ ইবনে ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (০৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শোকবার্তায় তিনি বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার শ্রদ্ধেয় চাচা চৌধুরী খালেদ ইবনে ইউসুফ আজ ভোর ৪টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার জানাজার নামাজ বাদ জোহর ওল্ড ডিওএইচএস বনানী মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।