শিরোনাম

South east bank ad

রাষ্ট্রপতির সঙ্গে এমপি মোশারফের সাক্ষাৎ, উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সহযোগিতা কামনা

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন   |   এমপি

রাষ্ট্রপতির সঙ্গে এমপি মোশারফের সাক্ষাৎ, উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সহযোগিতা কামনা

 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বগুড়ার উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করা এবং দেশবাসীর জীবনমান উন্নয়নে সহযোগিতা কামনা করেছেন কাহালু-নন্দীগ্রাম (বগুড়া-৪) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন এমপি মোশারফ। এসময় তার সহধর্মিণী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বঞ্চিত বগুড়ার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে রাষ্ট্রপতির সদয় সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সারা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নেও সহযোগিতা প্রত্যাশা করেন এমপি মোশারফ হোসেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।
BBS cable ad