শিরোনাম

South east bank ad

চসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন   |   সিটি কর্পোরেশন

চসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর জিইসি মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। 

বৃহস্পতিবার সকাল ও বিকেলে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।  

জানা যায়, সকালে নগরের জিইসি মোড় এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দখল উচ্ছেদ এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অন্যদিকে, বিকেলে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে একই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, নগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য। এসব স্থান অবৈধভাবে দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি হয়, জনদুর্ভোগ বাড়ে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চসিক অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে সড়ক-ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। নগরবাসীর দুর্ভোগ কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে চসিক অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: