শিরোনাম

South east bank ad

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিশেষ কার্যক্রম শুরু

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন   |   সিটি কর্পোরেশন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিশেষ কার্যক্রম শুরু
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী ডিএনসিসির স্টল পরিদর্শন করেন। এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস ডেঙ্গু প্রতিরোধে সংস্থাটির বিভিন্ন পদক্ষেপ ও কার্যকর উপকরণ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

ডিএনসিসি জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে ২৪টি দলে বিভক্ত হয়ে প্রায় ১ হাজার ৫০০ সদস্য ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পরিদর্শন, এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন।

এ ছাড়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অঞ্চল-৫, বিশেষ করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভানিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ স্থান, সম্ভাব্য প্রজননস্থল ও পূর্বে শনাক্ত হটস্পটগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জমে থাকা পানি অপসারণ, উৎস ধ্বংস এবং প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: