South east bank ad

খাদ্য নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন   |   মন্ত্রী

খাদ্য নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, এমপি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১১তম বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো-২০২৬ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার খাদ্যশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ। উৎপাদন থেকে সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন কাজে লাগিয়ে খাদ্যপণ্যের গুণগত মান বাড়ানো, রপ্তানি সম্প্রসারণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত ও অপচয় কমানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে।

বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক্সপোতে ৩৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: