গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার কোটি মানুষ
গণপরিবহনে পরোক্ষ ধূমপান বন্ধে দেশের সব গণপরিবহন শতভাগ তামাক ও ধূমপানমুক্ত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে বিআরটিএ ও ঢাকা আহছানিয়া মিশনের যৌথ আয়োজনে ‘তামাকমুক্ত গণপরিবহন নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক সভায় এ দাবি জানানো হয়।
সভায় জানানো হয়, পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের হার প্রায় ৪৪ শতাংশ। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ৬১ হাজারের বেশি গণপরিবহন চালককে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বক্তারা গণপরিবহনে ধূমপান নিষেধের নির্দেশক চিহ্ন ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রদর্শন এবং তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান।


