শিরোনাম

South east bank ad

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন   |   মন্ত্রী

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম
সড়ক নিরাপত্তায় নেওয়া প্রকল্পগুলোর ব্যয়ের সুফল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে একের পর এক প্রকল্প নেওয়া হলেও অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তবে প্রয়োগ করা না গেলে সেমিনার-কর্মশালা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে। দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে তথ্য-উপাত্তের ভিত্তিতে সড়ক নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম দক্ষ চালক তৈরি, যানবাহনের ফিটনেস, গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহার ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

কর্মশালায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, এডিবির কান্ট্রি ডিরেক্টর Qingfeng Zhangসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: