South east bank ad

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন   |   মন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা
বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত করে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাতে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পিপল-টু-পিপল যোগাযোগ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, নগর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের পিপল-টু-পিপল সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। স্থানীয় পর্যায় থেকে উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে ‘বটম-আপ গভর্ন্যান্স’-এর গুরুত্বও তুলে ধরেন তিনি।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, কর্মসংস্থান, কৃষি, অর্থনৈতিক সম্পর্ক ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: