শিরোনাম

South east bank ad

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় যাচ্ছিলেন তারা। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহন করা গাড়িটি।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী, শিশুসহ সাতজন প্রাণ হারান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
BBS cable ad