রূপপুরে শেষ চালানের ইউরেনিয়াম, এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন
প্রথম ইউনিটের নবম ও শেষ ইউরেনিয়ামের চালান ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত ৯টি চালানে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি পরিবহনের কার্যক্রম সম্পন্ন হলো।
দীর্ঘদিনের ধারাবাহিক প্রক্রিয়া শেষে পারমাণবিক জ্বালানি আমদানির এই গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়ায় রূপপুর প্রকল্পের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন মাইলফলক।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে জ্বালানি পরিবহণের নির্ধারিত প্রক্রিয়া শেষ হয়েছে।