South east bank ad

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২০, মামলা ৩৯

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২০, মামলা ৩৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা দায়ের করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) ডিএমপি জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৬২, ওয়ারীতে ৬০, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭১, মিরপুরে ১৫২, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে পুলিশ ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল কফ সিরাপ উদ্ধার করে। এ ছাড়া একটি গুলির খোসা, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

BBS cable ad