শিরোনাম

South east bank ad

চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা মহড়া

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন   |   অন্যান্য

চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা মহড়া
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ড প্রতিরোধ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-৭ সংসদীয় আসনভুক্ত চকবাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় চকবাজারের ব্যবসায়ী, দোকানদার, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এতে সিদ্দিকবাজার ও লালবাগ ফায়ার স্টেশনের কর্মীরা যৌথভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম প্রদর্শন করেন।

মহড়া শেষে অংশগ্রহণকারীদের অগ্নিপ্রতিরোধের বিভিন্ন কৌশল, ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে ভেজা মোটা কাপড় বা চটের বস্তা দিয়ে আগুন নেভানোর পদ্ধতি শেখানো হয়। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল প্রদর্শন ও অনুশীলন করানো হয়।

এ সময় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন অগ্নিনিরাপত্তা বিষয়ে বক্তব্য দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা চকবাজারের বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালান।

এ ছাড়া জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহায়তা পেতে হটলাইন নম্বর ১০২ সম্পর্কে সবাইকে অবহিত করা হয় এবং নম্বরসংবলিত স্টিকার বিভিন্ন স্থানে লাগানো হয়।

এ সময় ফায়ার সার্ভিসের জোন কমান্ডার ফয়সালুর রহমান ও মোহাম্মদ এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা ও মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অন্যান্য এর আরও খবর: