শিরোনাম

South east bank ad

পারমাণবিক প্রযুক্তিতে স্বাস্থ্যসেবায় বিপ্লবের আহ্বান

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন   |   মন্ত্রী

পারমাণবিক প্রযুক্তিতে স্বাস্থ্যসেবায় বিপ্লবের আহ্বান
দেশের স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে ‘ট্রেনিং কোর্স অন পিইটি-সিটি অ্যান্ড সাইক্লোট্রন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সচিব বলেন, দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুবিধা থাকলেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না। প্রিসিশন মেডিসিন ও জিনোম সিকোয়েন্সিংয়ের সুযোগ কাজে লাগিয়ে রোগ নির্ণয় এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাসেবা চালু করা গেলে বাংলাদেশ বিশ্বমানের আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, প্রিভেন্টিভ ও প্রিসিশন মেডিসিনের পাশাপাশি দেশের তরুণ ও মেধাবী চিকিৎসকদের কাজে লাগিয়ে নতুন ওষুধ উদ্ভাবন এবং শিল্পের বিকাশ ঘটাতে হবে। যথাযথ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করা হলে স্বল্প খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা ও ওষুধ উৎপাদন সম্ভব। এসব ওষুধ দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খান। বিশেষ অতিথি ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কমিশনের মানবসম্পদ বিভাগের পরিচালক এ. এস. এম. হাবিব উল্লাহ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনমাসের পরিচালক অধ্যাপক ড. জিনাত জাবিন।

৩৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণ আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: