শিরোনাম

South east bank ad

অপরাধ দমনে সিঙ্গাপুরের সহযোগিতা চায় পুলিশ

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন   |   অন্যান্য

অপরাধ দমনে সিঙ্গাপুরের সহযোগিতা চায় পুলিশ
বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা ও অপরাধ দমনে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।

বৈঠকে আন্তদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যৌথ তদন্ত, ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং এবং সাইবার অপরাধ দমনে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া সন্ত্রাসী অর্থায়ন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপরাধ এবং আধুনিক গোয়েন্দা কার্যক্রম মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

BBS cable ad

অন্যান্য এর আরও খবর: