এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
রবিবার (৮ নভেম্বর) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারের পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এবং র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ফারুক আহমেদ।
দায়িত্ব গ্রহণের পর স্বাগত দরবারে তিনি জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


