৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ধর্মমন্ত্রী বলেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করে আইনের শাসন, বাকস্বাধীনতা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থনৈতিক নিরাপত্তা ও স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, কনস্যুলেটের কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


