রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
খাগড়াছড়ির রামগড় উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রামগড় ইউনিয়নের লামকুপাড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান (৪৭), পাতাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন (৩৬), পাতাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ইকবাল হোসেন (২৭) এবং পাতাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. হানিফ (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার থেকে আনোয়ার হোসেন, ইকবাল হোসেন ও মো. হানিফকে গ্রেপ্তার করা হয়।
পরে সকালে রামগড় ইউনিয়নের মধ্যম লামকুপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লুৎফর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার চারজনই জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।