South east bank ad

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন   |   বিজিবি

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন


গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিজিবির ১৩, আনসারের পাঁচ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য রয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির কারণে ছয়টি কারখানা আজও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
 
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবি ইতিমধ্যে মাঠে রয়েছে। অন্য বাহিনীগুলোও সতর্ক অবস্থানে আছে।

বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আসছিলেন। এ সময় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এসব ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে।
এদিকে আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
BBS cable ad