শিরোনাম

South east bank ad

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫২

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫২
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৪৯ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫১ জন, এসআরইউতে ৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

অভিযানে একটি চায়নিজ কুড়াল, চারটি ককটেল, ১১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, দুটি নিষ্ক্রিয় করা ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
BBS cable ad