শিরোনাম

South east bank ad

ঢাকায় ২৪ ঘণ্টায় আটক ৫৪১

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ঢাকায় ২৪ ঘণ্টায় আটক ৫৪১
রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৪৮টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৬৭ জন, মতিঝিল বিভাগ ৬০ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে আটক করে।

এ সময় অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬৪২ পিস ইয়াবা, ৪টি বিলাসবহুল গাড়ি, ১টি প্রাইভেট কার, ১টি অটোরিকশা, ৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।
BBS cable ad