South east bank ad

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪
রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৪৪টি মামলা করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৮, লালবাগ বিভাগ ৪৭, ওয়ারী বিভাগ ৮৭, মতিঝিল বিভাগ ৭৮, তেজগাঁও বিভাগ ১১০, মিরপুর বিভাগ ২০৬, গুলশান বিভাগ ৭৮, উত্তরা বিভাগ ৩২, এসআরইউ বিভাগ ৪ ও গোয়েন্দা বিভাগে রয়েছে ৪ জন।

অভিযানে ২৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, ১টি মোটরসাইকেল, ১টি অটোরিকশা (৪টি ব্যাটারিসহ), ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, ৮টি খাতা ও গাঁজাভর্তি কলকিসহ কাটার জব্দ করা হয়।


আকতার হোসেন বলেন, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
BBS cable ad