শিরোনাম

South east bank ad

জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: দুলু

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন   |   মন্ত্রী

জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: দুলু
জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে লালমনিরহাটের ডিসি পার্কে ‘বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’ স্লোগানে জেলাব্যাপী লক্ষাধিক তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ এ কর্মসূচির আয়োজন করে।

মন্ত্রী বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ মানুষকে খাদ্য ও আশ্রয় দেয়, ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। এ লক্ষ্যেই আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলামসহ শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউসে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: