শিরোনাম

South east bank ad

ডাক বিভাগের আধুনিকায়নে গুরুত্ব দিলেন মন্ত্রী

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন   |   মন্ত্রী

ডাক বিভাগের আধুনিকায়নে গুরুত্ব দিলেন মন্ত্রী
ডাকসেবাকে আরও গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সোমবার (১৯ অক্টোবর) ডাক বিভাগের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে মতবিনিময়কালে বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এদিন আইসিটি বিভাগের কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কমিটির সদস্যরা।

মন্ত্রী বলেন, ডাক বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ডাক বিভাগের সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাসোসিয়েশনের নেতারা ডাক বিভাগের আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা এ খাতের উন্নয়নে মন্ত্রীর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: