শিরোনাম

South east bank ad

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন   |   মন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ
রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।

সোমবার (১৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অগ্রগতিও বাধাগ্রস্ত হচ্ছে।

বৈঠকে রোহিঙ্গাদের দীর্ঘদিন আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘের বিশেষ দূত। প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের প্রতি মানবিক মনোভাব অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে জাতিসংঘের জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা ডানকান কেইথ উইলসন ও জনতথ্য কর্মকর্তা প্নু পেই দেট চায়েলসহ অন্যরা অংশ নেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: