শিরোনাম

South east bank ad

চালকদের বিনামূল্যে চশমা দেবে সরকার

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন   |   সরকার

চালকদের বিনামূল্যে চশমা দেবে সরকার
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ ৩৯টি মন্ত্রণালয়ের প্রায় ৩০০ জন চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা দেওয়া হবে।

১৮-১৯ অক্টোবর এবং ২৫-২৭ অক্টোবর—মোট পাঁচ দিন এ কর্মসূচি চলবে। এর মূল লক্ষ্য চালকদের দৃষ্টিশক্তিজনিত ঝুঁকি কমানো এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন উপস্থিত ছিলেন।

BBS cable ad

সরকার এর আরও খবর: