শিরোনাম

South east bank ad

প্রশ্ন ফাঁস ঠেকাতে রাত জেগে প্রতিমন্ত্রীর তদারকি

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন   |   মন্ত্রী

প্রশ্ন ফাঁস ঠেকাতে রাত জেগে প্রতিমন্ত্রীর তদারকি

 
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের স্থগিত নিয়োগ পরীক্ষা শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। গত ১০ অক্টোবর এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তখন পরীক্ষাটি স্থগিত করা হয়। এ কারণে পরীক্ষা দিতে ঢাকায় এসে ফিরে যেতে হয়েছিল হাজারো চাকরিপ্রত্যাশীকে।

শুক্রবার অনুষ্ঠেয় এই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক রাতে সচিবালয়ে থেকে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন।

প্রশ্নপত্র যাতে কোনোভাবেই ফাঁস না হয়, সে জন্য পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত সচিবালয়ে অবস্থান করবেন তিনি।
গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বিষয়ে তদন্ত কমিটি গঠন এবং পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

এতে আরও জানানো হয়, ১০ অক্টোবর ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু পরীক্ষা গ্রহণের পূর্বে প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁসের বিষয়টি নজরে আসায় এই নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত এই নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় ১৬ অক্টোবর বিকেল ৩টায় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে বিষয়টি পুনরায় অবহিত করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের বিষয় তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: