পুলিশে আসছে বড় নিয়োগ, তৈরি হচ্ছে ২৪৬৭৭ পদ
জনবল সংকট মোকাবেলা, আইন প্রয়োগের সক্ষমতা বাড়ানো এবং সারা দেশে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা জোরদার করতে পুলিশে রাজস্ব খাতের আওতায় নতুন করে ২৪ হাজার ৬৭৭টি পদ সৃষ্টির প্রক্রিয়া শুরু করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি কমিটির তৈরি অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সরকারি সংসদীয় নথিতে উদ্ধৃত বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে এসব পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, এশিয়ার প্রতিবেশী দেশগুলোর জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবলের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে ১ লাখ ৩৫ হাজার ৩৭৪ জন পুলিশের ঘাটতি রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মাধ্যমে এসব পদ সৃষ্টির প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন শ্রেণির পদের প্রস্তাব প্রশাসনিক বিবেচনার বিভিন্ন পর্যায়ে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের আনুমানিক জনসংখ্যা ১৭ কোটির বেশি। তুলনামূলক বিশ্লেষণে ব্যবহৃত আঞ্চলিক মানদণ্ড পূরণে দেশে এখনো প্রায় ৩ লাখ ৫৪ হাজার ১২৩ জন পুলিশ সদস্য প্রয়োজন।
বর্তমানে অনুমোদিত মোট জনবল ২ লাখ ১৮ হাজার ৭৪৯টি, যার মধ্যে পুলিশের পদ ২ লাখ ৭ হাজার ৯৩৮টি এবং পুলিশবহির্ভূত পদ ১০ হাজার ৮০৯টি।
প্রয়োজনীয় জনবল ও বর্তমান অনুমোদিত পদের মধ্যে পার্থক্য অনুযায়ী, পুলিশে ১ লাখ ৩৫ হাজার ৩৭৪ জন সদস্যেও ঘাটতি রয়েছে।..