পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন পূর্ণ ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছে।
রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
বদলি আদেশে বলা হয়েছে, স্পেশাল রেসপন্স ইউনিট' বা এসআরইউ (সাবেক এটিইউ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।
অপর আরেক আদেশে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির বিশেষ পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে টুরিস্ট পুলিশে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর রেঞ্জ ডিআইজির পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) পদায়ন, সিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরিফুল ইসলামকে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুরে, কেএমপির উপপুলিশ কমিশনার এম, এম, শাকিলুজ্জামানকে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ড. মো. সাইফুজ্জামান বিন আনোয়ারকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামানকে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ময়মনসিংহ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কম্যান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পিটিসি, এসআরইউয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), পুলিশ সদরদপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ড. মো. মঞ্জুরে আলম প্রামানিককে ট্যুরিস্ট পুলিশে, এসআরবি (সাবেক র্যাব) পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, টিডিএসের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আব্দুল হালিমকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জারি করা এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে।


