শিরোনাম

South east bank ad

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৮

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন   |   পুলিশ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৮
 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫১টি মামলা করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ৯২ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৯৩ জন, গোয়েন্দা বিভাগ ১৬ জন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

BBS cable ad