শিরোনাম

South east bank ad

বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, কোন গ্রেডে কত?

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন   |   বিজিবি

বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, কোন গ্রেডে কত?

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এই ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এর আগে অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা বর্তমানে প্রচলিত হারেই সীমান্ত ভাতা পাবেন।

এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

গেজেট অনুযায়ী, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুসারে গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় মাসিক সীমান্ত ভাতার হার নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাতার পরিমাণও বাড়বে।

গ্রেড-২০ কর্মচারীরা চাকরির বয়স ৫ বছরের কম হলে মাসে ১ হাজার ৪৪০ টাকা, ৫ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম হলে ১ হাজার ৮০০ টাকা, ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম হলে ২ হাজার ১৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম হলে ২ হাজার ৬৪০ টাকা এবং ২০ বছর বা তার বেশি হলে ৩ হাজার ১২০ টাকা সীমান্ত ভাতা পাবেন।

গ্রেড-১৯-এ এই ভাতার পরিমাণ যথাক্রমে ১ হাজার ৫৬০, ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০ ও ৩ হাজার ২৪০ টাকা।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: