শিরোনাম

South east bank ad

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন   |   মন্ত্রী

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, “ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান, আসেন। বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না।”

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড় এলাকায় জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

সম্প্রতি দুটি বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, বাস পুড়িয়ে বা ভয়ভীতি দেখিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, যারা নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। এ জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: