South east bank ad

বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন   |   অন্যান্য

বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সরকার ও পরিবহন মালিক-শ্রমিক পক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন ভাড়ায় দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে।

বিআরটিএ ও সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় মালিকদের ৩ পয়সা কম নেওয়ার অনুরোধ করা হলে তারা তাতে সম্মতি দেন। ফলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৭ পয়সা।





BBS cable ad

অন্যান্য এর আরও খবর: