‘পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা’
নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি বলেন, বিএনপিকে একদিকে ১১ দলীয় জোট এবং অন্যদিকে আওয়ামী লীগ—দুই বিরোধী পক্ষকে সামলে সরকার পরিচালনা করতে হচ্ছে। বিএনপি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।
রাশেদ খান অভিযোগ করেন, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রিত হয়ে দেশকে অস্থিতিশীল করতে বাস ও ট্রেনে আগুন দিচ্ছে এবং ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তিনি দাবি করেন, এনসিপির এক নেতা আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের অভিযোগ করেছেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। সরকারের নেওয়া উদ্যোগের ফলে আগামী দুই বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না বলেও দাবি করেন তিনি।


