South east bank ad

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪০৩, মামলা ৪৭

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন   |   অন্যান্য

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪০৩, মামলা ৪৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ১৮, লালবাগে ২৮, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৩৬, তেজগাঁওয়ে ৮৬, মিরপুরে ৯৭, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৪১ এবং গোয়েন্দা বিভাগে ২ জন রয়েছেন।

অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল ও মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





BBS cable ad

অন্যান্য এর আরও খবর: