South east bank ad

তেলের দাম বৃদ্ধিতে জনগণের কষ্ট হবে, সহনশীলতা চাই

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন   |   সচিব

তেলের দাম বৃদ্ধিতে জনগণের কষ্ট হবে, সহনশীলতা চাই

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের কষ্ট হচ্ছে ও হবে—এ কথা স্বীকার করে সরকারের প্রতি সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম সাম্প্রতিক সময়ে কিছুটা কমলেও অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি।

তিনি বলেন, বিশ্ববাজারের অস্থিরতার পাশাপাশি দেশে জ্বালানি খাতে সরকারের ভর্তুকির চাপ বেড়েছে। প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ালে বছরে সরকারের ভর্তুকি প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে।

গ্যাস সংকটের কারণে বেশি দামে গ্যাস আমদানি করতে হচ্ছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, চলতি অর্থবছরে গ্যাস ও বিদ্যুৎ খাতে প্রায় ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা থাকলেও অর্থবছরের আড়াই মাসেই এর প্রায় অর্ধেক ব্যয় হয়েছে। বর্তমান হারে ভর্তুকি চললে বছর শেষে এ ব্যয় সোয়া এক লাখ থেকে দেড় লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে।





BBS cable ad

সচিব এর আরও খবর: