শিরোনাম

South east bank ad

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন   |   অন্যান্য

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন। বিবাদীদের দ্রুত রুলের জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্টের এই নির্দেশনার ফলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি স্থগিত বা পিছিয়ে যাওয়ার মুখে পড়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে যাঁরা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে।

এ বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
BBS cable ad

অন্যান্য এর আরও খবর: