হাসিনার পাসপোর্ট ইস্যুতে নীরব পররাষ্ট্র সচিব
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে কোনো বক্তব্য নেই।’
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠি পাঠিয়েছেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান এখনো জানা যায়নি।


