শিরোনাম

South east bank ad

মাদকাসক্ত ও কিশোর গ্যাংদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ায় আহ্বান জনপ্রশাসন সচিবের

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন   |   সচিব

মাদকাসক্ত ও কিশোর গ্যাংদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ায় আহ্বান জনপ্রশাসন সচিবের
 

মাদকাসক্ত ও কিশোর গ্যাংদের সমাজে আশ্রয় প্রশ্রয় না দেওয়ায় আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো: কামরুজ্জামান চৌধুরী।

এছাড়াও তিনি মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক ও কিশোর অপরাধ নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ। মাদকের ভয়াবহ বিস্তার আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সমাজের জন্য হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ।মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। অন্যদিকে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের জড়িয়ে পড়ার কারণে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে প্রয়োজন পরিবারে পর্যাপ্ত সময় দেওয়া, সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সচেতন থাকা এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী সরকারি কলেজে অধ্যক্ষ আবদুল জলিল অডিটোরিয়ামে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। 

নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন.এম নাসিরুদ্দিন, নোয়াখালী আব্দুল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম ও নোয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা প্রমুখ।
BBS cable ad

সচিব এর আরও খবর: