শিরোনাম

South east bank ad

সুবিধাবঞ্চিত শিশুরাও শিশু একাডেমির আওতায় আসবে

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন   |   মন্ত্রী

সুবিধাবঞ্চিত শিশুরাও শিশু একাডেমির আওতায় আসবে
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরও বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তৃণমূল পর্যায়ের শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দিতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় শিশু একাডেমির কার্যক্রম ও অবকাঠামো সম্প্রসারণ করা হবে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে পঞ্চাশ বছর: অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মের।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আরও বলেন, শিশুদের শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে। এতে ১৪টি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করে দেশব্যাপী বিশেষ ক্রীড়া কর্মসূচি নেওয়া হয়েছে।

সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমানসহ অন্যরা বক্তব্য দেন। মুক্ত আলোচনায় শিশুশ্রম নিরসন, অপুষ্টি দূরীকরণ, শিশুস্বাস্থ্য নিশ্চিত করা, বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে শিশুদের সার্বিক কল্যাণে ‘সার্ক শিশু সম্মেলন’ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।

Available next action: Create a downloadable PDF file here in this chat containing the finalized decisions and immediate actions above
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: