South east bank ad

ঢাকা-১৬ আসনের অসহায় ও দুস্থ পরিবারের পাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন   |   মন্ত্রী

ঢাকা-১৬ আসনের অসহায় ও দুস্থ পরিবারের পাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে :  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা-১৬ আসনের অসহায় ও দুস্থ পরিবারের পাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (২ অক্টোবর) সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে নিজ রাজনৈতিক কার্যালয়ে অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণকালে তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের সামর্থ্যবান সবার দায়িত্ব।

তিনি বলেন, “আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।” ভবিষ্যতেও অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
BBS cable ad