শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৪ সদস্য গ্রেপ্তার

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন   |   দেশ

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৪ সদস্য গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রেঞ্জের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম জেলায় ছয়জন, কুমিল্লায় দুইজন, চাঁদপুরে একজন, নোয়াখালীতে দুইজন, লক্ষ্মীপুরে একজন এবং খাগড়াছড়িতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
BBS cable ad