শিরোনাম

South east bank ad

সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন   |   দেশ

সিরাজগঞ্জে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তলসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

একই দিন বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম।

আটকরা হলেন উপজেলার রাজাপুর গ্রামের দেলবার প্রামাণিকের ছেলে জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।

সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ একটি ফোন কলের মাধ্যমে জানতে পারি, জমিসংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ দুজনকে আটক করে।
আটক দুজন সম্পর্কে বাবা-ছেলে।’

তিনি আরো জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

BBS cable ad