শিরোনাম

South east bank ad

রাড্ডা ক্লিনিক ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন   |   মন্ত্রী

রাড্ডা ক্লিনিক ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে অবহেলা করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সরকার আমলে নেবে না বলেও জানান তিনি।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। মামলার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে ঢুকে দুই নৈশপ্রহরীকে মারধর করে আটকে রাখে। পরে ভেকু দিয়ে একাধিক স্থাপনা ও কক্ষ ভাঙচুর করা হয়।

অভিযোগে বিভিন্ন স্থাপনা, আসবাবপত্র ও যন্ত্রপাতি মিলিয়ে প্রায় ৪৯ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি, স্টিলের আলমারিসহ বিভিন্ন ওষুধ ও সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: