শিরোনাম

South east bank ad

বিশ্ব নৌ দিবসে নিরাপদ সামুদ্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন   |   মন্ত্রী

বিশ্ব নৌ দিবসে নিরাপদ সামুদ্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

‘নীতি থেকে বাস্তব প্রয়োগ: নৌ খাতে উৎকর্ষতা অর্জন’ প্রতিপাদ্যে বাংলাদেশে বিশ্ব নৌ দিবস–২০২৬ পালিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম।

মন্ত্রী বলেন, শুধু নীতি ও আইন প্রণয়ন নয়, এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ জাহাজ, আধুনিক বন্দর, দক্ষ নাবিক ও টেকসই নৌবাণিজ্য নিশ্চিত করতে হবে। নৌবাহিনী প্রধান সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং বন্দর, নৌবাণিজ্য ও ব্লু ইকোনমির বিকাশে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন, গ্রিন শিপিং এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতের অগ্রগতি তুলে ধরা হয়। নিরাপদ, সবুজ ও বিশ্ববাজারে প্রতিযোগিতাসক্ষম সামুদ্রিক বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: