শিরোনাম

South east bank ad

প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ইউনিসেফের সহযোগিতা

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ইউনিসেফের সহযোগিতা
নিউইয়র্কে ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডাইরেক্টর পিয়া রেবেলো ব্রিট্টোর সঙ্গে বৈঠক করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ প্লাজায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার আধুনিকায়ন, এডটেকের ব্যবহার, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষা খাতের সংযোগ বাড়ানো, ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।

ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও সম্প্রসারিত করা সম্ভব। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি ও এআইভিত্তিক শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের ভাষা ও মৌলিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিবন্ধী শিশুদের জন্য সহজপ্রাপ্য ও সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। ইউনিসেফ বাংলাদেশের এসব উদ্যোগে কারিগরি সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার আশ্বাস দিয়েছে।

পরে প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইউনিসেফ হাউজে ‘Skills for Brighter Futures: Investing in Human Capital for Youth on the Move’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন। সেখানে তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ এবং ভবিষ্যৎ কর্মবাজারের জন্য মানবসম্পদ প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করা হয়।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: