শিরোনাম

South east bank ad

৩১ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন   |   দেশ

৩১ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার

গ্রেফতারকৃতরা হলেন শিশুটির বাবা হামিদুল ইসলাম, আব্দুল মজিদ সরকার, মোর্শেদা খাতুন ও জেসমিন আক্তার।

গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাস বয়সী কন্যাশিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। গ্রেফতারকৃতরা হলেন শিশুটির বাবা হামিদুল ইসলাম, আব্দুল মজিদ সরকার, মোর্শেদা খাতুন ও জেসমিন আক্তার। পুলিশ জানায়, গত ১৭ জুলাই বিস্কুট কিনে দেয়ার কথা বলে মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে বাড়ি থেকে বাজারে নিয়ে যান হামিদুল। পরে আব্দুল মজিদ ও মোর্শেদার মধ্যস্থতায় শিশুটিকে জেসমিনের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়।

শিশুটিকে ফিরে পেতে তার মা রোমানা খাতুন আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে হামিদুলের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি হয়। এর ধারাবাহিকতায় জেসমিনের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

BBS cable ad

দেশ এর আরও খবর: