শিরোনাম

South east bank ad

শাহজালাল বিমানবন্দরে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন   |   মন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

শুক্রবার (২ অক্টোবর)  রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে গিয়ে তিনি লাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন এবং লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন। বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে তাদের অভিজ্ঞতা জানতে চান মন্ত্রী।

এ সময় যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করে বিমানবন্দরের কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোরও নির্দেশ দেন।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad