শিরোনাম

South east bank ad

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন   |   অন্যান্য

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লায় কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় গন্ধমতিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই অপ্রতীমকে দাফন করা হয়।





BBS cable ad